শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর ঋণের কিস্তির চেক হস্তান্তর

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪০১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির ৩১৫ কোটির বেশি টাকা গ্রহণ করেছেন। এর আগে ১৯ জুন সেতু বিভাগ তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি টাকার বেশি পরিশোধ করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার এক ব্রিফিংয়ে বলেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর জন্য ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তি হিসেবে ৩১৫,০৭,৫৩,৪৪২ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। এ পর্যন্ত ছয়টি কিস্তিতে মোট ৯৪৮,০১,১৯,৫৮৫ টাকা সরকারকে পরিশোধ করেছে সেতু বিভাগ।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব এম মঞ্জুর হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং সেতু ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ এপ্রিল সেতু বিভাগ সেতু থেকে টোল আদায়ের মাধ্যমে অর্জিত রাজস্ব থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬,৯০,৯৭,০৫০ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে। এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। চলতি বছরের ১৯ জুন মাসে সেতু বিভাগ তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬,০২,৬৯০৯৩ টাকা পরিশোধ করেছে। সেতু নির্মাণের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়।

উল্লেখ্য,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম এ সেতু উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24