রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কুয়েতের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুয়েতে তার সমকক্ষ শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ এর কাছে এক শোক বার্তা পাঠিয়েছেন। শোক বার্তায় তিনি লিখেছেন, রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের এই অপূরণীয় ক্ষতির জন্য বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার আমার সঙ্গে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও আন্তরিক দুঃখ প্রকাশ করছে। আমি আল্লাহ (সুবহানাহু ওয়া তাআলা)-র কাছে তাকে (আমিরকে) জান্নাতের সর্বোত্তম স্থান প্রদানের জন্য দোয়া করছি। রোববার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

শেখ হাসিনা বলেন, শেখ নওয়াফ ছিলেন আমাদের সময়ের বৈশ্বিক মর্যাদার একজন নিষ্ঠাবান, গতিশীল ও দূরদর্শী নেতা। প্রধানমন্ত্রী বলেন, তিনি (আমির) অবশ্যই বিশ্বের জন্য উৎসর্গ, ত্যাগ ও কৃতিত্বের দৃষ্টান্ত রেখে গেছেন। আরব ও মুসলিম উম্মাহর এই মহান নেতা বাংলাদেশের একজন বিশ্বস্ত ও উদার বন্ধু ছিলেন। তিনি বলেন, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণে মহামান্যের অপরিসীম অবদানের কথা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে তার উৎসাহ ও আন্তরিক প্রচেষ্টার কথাও আমি স্মরণ করছি। তিনি বিশ্বাস করেন, প্রয়াত আমির মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও তার দীর্ঘ মানবিক প্রচেষ্টা ও নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, মঙ্গল ও সুখ এবং কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। শেখ হাসিনা বাংলাদেশ ও কুয়েতের দুই ভ্রাতৃপ্রতিম জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ এর সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24