বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া হয়নি, স্বাধীনতা অর্জন করেছে: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ Time View

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিষয়ে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর  বলেছেন, বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া হয়নি, বরং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কখনও কেউ ভুলে যাবে না জানিয়ে তিনি বলেন যে ১৯৭৫ সালে নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে স্বৈরাশাসন শুরু হয় যা গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন,  বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং ওই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করা। রবিবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ৫২ বছরের অর্জন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

এম জে আকবর আরো বলেন, ‘আমাদের বিশ্বাস, বাংলাদেশ নিজেদের সমস্যা ও চ্যালেঞ্জ খুব ভালোভাবে নিজেরা মোকাবিলা করতে পারবে। শেখ হাসিনার ঐতিহাসিক অবদান হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া। এর সঙ্গে রয়েছে ক্ষুধামুক্ত বাংলাদেশ। তিনি বাংলাদেশকে একটি সফল গল্প হিসেবে বানাচ্ছেন এবং এর সঙ্গে তিনি বাংলাদেশকে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলছেন। সেটি আরও বড় চ্যালেঞ্জ।’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ নিয়ে বিদেশিদের আগ্রহের কারণ হচ্ছে দেশটি গুরুত্বপূর্ণ। যারা ভয় দেখাচ্ছে তারা একটি জিনিস ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয়। ভয় দেখালেই যে আমি ভয় পাবো, এটি কাজ করবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24