সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

৫ নারী পেলেন বেগম রোকেয়া পদক; তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব সংবাদদাতা :
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫০ Time View

 নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া।  নারী, সমাজ ও শিক্ষা ও নারীর ক্ষমতায়নে গৌরবজ্জ্বল অবদান রাখা পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানিয়েছে, শনিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন।

এবার যারা বেগম রোকেয়া পদক পেয়েছেন তারা হলেন- খালেদা একরাম (মরণোত্তর), ডা. হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা এবং নিশাত মজুমদার।

পাঁচ নারীর প্রত্যেককে সোনার পদকের সঙ্গে একটি সনদ ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য খালেদা একরামকে নারী শিক্ষায় ভূমিকার জন্য এবং নেত্রকোণা জেলার কামরুন্নেছা আশরাফ দিনাকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে

এছাড়া নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারী জাগরণে উদ্বুদ্ধকরণে লক্ষ্মীপুর জেলার নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে ঠাকুরগাঁও জেলার রনিতা বালা এবার রোকেয়া পদক পেয়েছেন।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সচিব নাজমা মোবারেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24