শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুর-৩ (সদর) আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭৬ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।এছাড়াও ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা   মো. কামরুল আহসান তালুকদার পিএএ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন। এ আসনে মোট আটজন  প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ, জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি এসএম ইয়াহিয়া, বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন আরিফ, বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন।

এদিকে ভোটার তথ্যের গরমিল থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, হলফনামায় ও সম্পদ বিবরণীতে স্বাক্ষর না থাকায় বিএনএম থেকে গোলাম রাব্বানী খান মুন ও হলফনামা স্বাক্ষর না থাকায় কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24