বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দলের মনোনিত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী হবে ড্যামি প্রার্থী : আব্দুর রহমান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫১ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী মো: আব্দুর রহমান বলেছেন, ড্যামি ক্যান্ডিডেটের প্রশ্ন কেন এসেছে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যাতে করে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে না পারে সে কারনে ড্যামি ক্যান্ডিডেট দেওয়ার কথা বলেছে। বিনা প্রতিদ্বন্ধিতার অর্থ এই না যে ড্যামি ক্যান্ডিডেন্টকে প্রার্থী হয়ে দলের প্রার্থীকে হারাতে হবে। ড্যামি ক্যান্ডিডেটের অর্থ হলো একটি নির্বাচন হয়েছে, মানুষ ভোটকেন্দ্রে গেছে, যাকে ভোট দিয়েছে সেই নির্বাচিত হবে।ত

গতকাল রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন মো: আব্দুর রহমান।

দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যাদের পদ পদবী আছে তাদের ব্যাপারেতো বটেই, আর যারা পদে নেই আওয়ামী লীগ বলে দাবী করে তারা সারাজীবনে কখনো আওয়ামী লীগ করতে পারবে না। এখনো সময় আছে ঘরের ছেলে ঘরে ফিরে আসো।

এদিকে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি চেয়েছি সকলে নির্বাচনে অংশগ্রহন করুক। যখন বাতিল হয় তখনতো আমি ওই এলাকাতেই ছিলাম না। আজকেই প্রথম জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছি। আমি বরং বলেছি যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের সংশোধন করার সুযোগ রয়েছে। তারা সংশোধন করে নির্বাচনে আসুক, আমি তাদের স্বাগত জানাই। চাপ প্রয়োগেরতো প্রশ্নই ওঠে না। এটি একটি বিএনপি মার্কা অভিযোগ। এটি একটি ভিত্তিহীন ও অসত্য কথা। নির্বাচিত হওয়ার আগেই তারা যে দায়িত্বহীন কথা বলে নির্বাচিত হওয়ার পর তারা কি করবে।

নির্বাচনের পরিবেশ খুব ভালো আছে, শেষ অবদি ভালো থাকবে। নির্বাচনী পরিবেশ ভালো আছে বলেই এক একটি আসনে ২০ জন প্রার্থী রয়েছে। তারা প্রচারনা চালাচ্ছে নির্বিঘ্নে। আমরা চাই একটা সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24