শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরের ৪ টি আসনে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৭২৯ Time View

আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের নিবন্ধিত আটটি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল (৩০ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ।

ফরিদপুরে মোট সংসদীয় আসন সংখ্যা ৪ টি। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্রসহ ফরিদপুর -১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসন থেকে ৭ জন । ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে চার জন , ফরিদপুর- ৩ (সদর) আসন থেকে আট জন এবং ফরিদপুর-৪ ( ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের ফরিদপুরের রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীরা শান্তিপূর্ন ভাবে
মনোনয়নপত্র শেষ সময় পর্যন্ত দাখিল করেছেন ।

ফরিদপুর-১ সংসদীয় আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির আকতারুজ্জামান খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেএম নুরুল ইসলাম শিকদার,
জাকের পার্টির আব্দুর রউফ মোল্যা,স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক আরিফুর রহমান দোলন ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ।

ফরিদপুর- ২ আসনে চার জন হলেন, আওয়ামী লীগের শাহাদাব আকবর লাবু চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নাল আবেদীন বকুল, জাকের পার্টির
ডা: ফজলুল হক ও স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া।

ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনে ৮ জন। এরা হলেন, আওয়ামী লীগের শামীম হক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ  (একে আজাদ), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ  ফারুক হোসেন, বাংলা কংগ্রেসের এম এ মুঈদ আরিফ, আব্দুল আওয়াল মিয়া, জাতীয় পাটির এস এম ইয়াহিয়া, বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন ও বিএনএমের গোলাম রব্বানি খান।

ফরিদপুর -৪ সংসদীয় আসনের ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজী জাফরউল্ল্যাহ, স্বতন্ত্র  প্রার্থী বর্তমান এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ গোলাম মাওলা, জাকের পার্টির রবিউল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পাটির আলমগীর কবির, জাতীয় পাটির মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24