বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

বঙ্গবন্ধু টানেলে প্রথম মাসেই টোল আদায় ৪ কোটি ছাড়াল

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৫৫৬ Time View

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন হওয়ার পর থেকে ২৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর বুধবার সকাল ৬টা পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন চলাচল করেছে। এই ৩১ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ৪ কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

 

তিনি বলেন, গত ৩১ দিনে চার কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। টানেলে চলাচল করা যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও ছোট গাড়ি বেশি ছিল। ভারী যান তুলনামূলক কম চলাচল করেছে।

কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল গত ২৮ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য টানেলের দ্বার খুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24