শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সদরপুরে এইচএসসিতে অকৃতকার্য এক ছাত্রীর আত্মহত্যা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫৮৭ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সাদিয়া আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাতের রশি গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া আক্তার উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের আব্দুর সালাম মৃধার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া সদরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে জেনে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাদিয়া আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24