মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫৫৩ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভড কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। চার দিনে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এরপর দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে সংসদীয় দলের বৈঠক চলছে। প্রথম দুই দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। শনিবারের মধ্যে ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মতবিনিময়ের বিষয়ে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সেখানে সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24