শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধকে  কুপিয়ে জখম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫১৪ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়ায় জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোসলেম খান(৭০) নামের এক বৃদ্ধকে  কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত (২১ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়ায় এ ঘটনা ঘটে। আহত মোসলেম খান ওই এলাকার মৃত আরফিন খানের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই একই এলাকার  মৃত ছালাম মোল্লার ছেলে মিজান মোল্লা ও মনির মোল্লাদের সঙ্গে চার শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল ।বাড়ির পাশে ৪ শতাংশ জমি মনির মোল্লার নিকট থেকে সাব-কবলা রেজিষ্ট্রি মূলে জমিটি ক্রয় করেন মোসলেম খান। সেদিন বেলা ১০টার দিকে সেই গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে মনির মোল্লা ও তার সহযোগিতা প্রতিপক্ষ মোসলেমদের অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে মনির মোল্লা ও তার সহযোগিরা লাঠি,বাশ ও দেশী অস্ত্র দিয়ে আঘাত করে মোসলেম খান ও শাহেদ খান কে কুপিয়ে গুরতর জখম করে। পরে তাদের শোরডাকে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার বিষয়ে  জানতে চাইলে আহত মোসলেম খানের পুত্রবধূ রুপা আক্তারী বলেন, আমাদের ক্রয়কৃত ৪ শতক জমিতে কাজের জন্যে গেলে প্রতিপক্ষের মনির মোল্লার নির্দেশে তার সহযোগিরা লাঠি,বাশ ও দেশী অস্ত্র দিয়ে আঘাত করে  আমার শশুর মোসলেম খান ও দেবর শাহেদ খান কে কুপিয়ে গুরতর জখম করে।

এ ঘটনায় মোসলেম খানের পুত্রবধূ রুপা আক্তারী বাদী হয়ে ভাঙ্গা থানায় ১৪৩/৪৪৭/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৪২৭/৫০৬ ও ১১৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)জিয়ারুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24