সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৭২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে  ভাঙ্গা থানা পুলিশ। আজ (২১ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা বিলের মধ্যে ঘাস কাটতে গেলে কচুরিপানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘাস কাটার জন্য ডোঙ্গায় করে বিলের মধ্যে যান তারা। এ সময় কচুরিপানার নিচে লাল শাড়িতে মোড়ানো মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানান তারা।

 

স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই নারী তাদের গ্রামের বাসিন্দা নন। এর আগে তাকে কখনও দেখা যায়নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম  জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে মরদেহ পাঠানো হবে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী সকালে ডোঙ্গায় করে পার হওয়ার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24