সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

শেরপুরের ঝিনাইগাতীতে হেরোইন কারবারির ৩ মাসের কারাদন্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৯১৩ Time View

শেরপুরের ঝিনাইগাতীতে মো.শহীদুল (৪০) নামে এক হেরোইন কারবারিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত। আজ  (২০ নভেম্বর)  সোমবার সকাল সাড়ে ১০ টায় এ দন্ডাদেশ প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যামাণ আদালত সুত্রে জানা গেছে,  সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,শেরপুর “খ” সার্কেলের যৌথ মাদকবিরোধী গঠিত একটি রেইডিং টিম ঝিনাইগাতী থানার বন্দভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. শহীদুলকে ১ গ্রাম হেরোইন সহ আটক করা করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর
উক্ত আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ শত টাকা অর্থদন্ডে দন্ডিত করে।এরপর আসামীকে জেলা কারাগার শেরপুরে প্রেরণ করা হয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর “খ” সার্কেলের উপ-পরিদর্শক মো. জসীম উদ্দিন উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির বলেন মাদকদ্রব্য অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24