সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

র‍্যাবের অভিযানে এক লাখ ৮৬ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

এস এন কায়সার জুয়েল
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৭৮৫ Time View

 

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে ১লাখ ৮৬ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার।
আটক নারী ও পুরুষ হলেন টেকনাফ সদর গোদার বিল এলাকার মোহাম্মদ নূর এর ছেলে মাহমুদুর রহমান ও একই এলাকার মোস্তাক আহমদ এর মেয়ে তানিয়া সোলতানা রিনা।

রবিবার ১৯ নভেম্বর বিকেলে এ তথ‍্য নিশ্চিত করে র‍্যাব ১৫ টেকনাফ ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান গণমাধ্যমে জানান,রবিবার ১৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অনুমান সকাল ৬.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে মাহমুদুর রহমান এবং তানিয়া নামে দুইজন মাদক কারবারীকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও ধৃত ব্যক্তিরা তাদের সাথে থাকা অপর একজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত বসতঘরে ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে স্বীকার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের বসতঘর তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ১ লাখ ৮৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অভিনব পন্থা অবলম্বন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত আসামীদ্বয় ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24