বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা:
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৭৩ Time View

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের ভাংগা উপজেলায় বাস চাপায় পথচারী এক বৃদ্ধ নিহত হন
ঘটনাটি ঘটে রবিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে। নিহত বৃদ্ধ  ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত্য খালেক শেখের ছেলে শেখ রোকন উদ্দিন (৭০)।
এলাকাবাসী  হতে প্রাপ্ত  সূত্রে জানা যায়, খুলনা থেকে বরিশালগামী যাত্রীবাহী  চাকলাদার পরিবহনের(যশোর মেট্রো-ব-১১-০২৪৬) একটি বাস দ্রুতগতিতে যাচ্ছিল।
এ সময় রাস্তা পারাপারের সময় পথচারী বৃদ্ধ রোকনকে চাঁপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাসকে আটক করেছে পুলিশ। চালকসহ স্টাফ পালিয়ে গেছে। নিহতের ছেলে শেখ খোকন বাদী হয়ে ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খাইরুল আনাম।
স্থানীয়রা জানান, পরিবহন গুলো এতই দ্রুত গতিতে চলে। কিন্তু রাস্তা পারাপারের সময় একটু সময় তো লাগে, সেই সময়টুকু পাওয়া যায় না পদ্মা সেতু হওয়ার কারণে। বৃদ্ধ  মানুষ রাস্তা পার হতে একটু সময় লেগে গেছে তাতেই পিছন থেকে গাড়ি এসে চাঁপা দিলে এই দুর্ঘটনা ঘটলো। মাঝেমধ্যে এমন দুর্ঘটনা ঘটে। প্রতিটি স্ট্যান্ডে একটু স্লো করে গাড়ি গুলো চলা উচিত বলে মনে করছি অথবা স্প্রিড  ব্রেকার দেওয়া উচিত।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24