রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে ব্লাস্টের সঙ্গে এনজিও প্রতিনিধির মতবিনিময় অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৯২৮ Time View
ফরিদপুরে এনজিও নেটওয়ার্কিং সভা।

ফরিদপুর জেলার সকল এনজিও প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কার্যক্রমকে আরও শক্তিশালীকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৫ নভেম্বর) বুধবার সকাল ১১টায় শহরের আলীপুরে দৈনিক সমকালের ফরিদপুর অফিস কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

এনজিও সংস্থা ‘আভা’র নির্বাহী পরিচালক এনজিও নেতা সুরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।

এ সময় এনজিও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, টিআইবি আঞ্চলিক সমন্বয়কারী গোলাম মোস্তফা গোলাম, শাপলা মহিলা সংস্থা’র পরিচালক চঞ্চলা মণ্ডল উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় এবং জাতীয় এনজিও ১৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবং জেলা রিপোর্টারসহ অন্যান্য গণমাধ্যমের চারজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সভায় ব্লাস্টের কার্যক্রমকে আরও শক্তিশালীকরণে এনজিওগুলোর ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24