শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

আপনি মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন: ভাঙ্গার জনসভায় নিক্সন চৌধুরী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১১১ Time View

ফরিদপুর-৪ আসনের সাংসাদ ও  বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবে। আর কাজী জাফরুল্লাহকে বিদায় জানাবে।

আজ বুধবার (১৫ নভেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে (গোল চত্বর )আয়োজিত বিশাল এক  জনসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় নিক্সন চৌধুরী আরো বলেন, ‘কাজী জাফরুল্লাহ আমার বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছেন। তিনি বলেন, আমার নাকি ১১ বিঘা জমি ও একটি চিড়িয়াখানা রয়েছে। আমি কাজী জাফরুল্লাহকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনি মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’ এমনকি আপনার এলাকা কাউলী বেড়ায়ও আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

 এ জনসভায় কাজী জাফরুল্লাহ’র অত্যান্ত আস্থাভাজন আওয়ামী লীগ নেতা এনামুল হক অপু, পিএম শামীমসহ শতাধিক নেতাকর্মী নিক্সন চৌধুরীর পক্ষে যোগ দেন।

এর আগে জনসভা উপলক্ষে দুপুর থেকেই ব্যানার-ফেস্টুন হাতে ও ব্যান্ডপার্টি বাজিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভায় জড়ো হতে থাকে। এ সময় গত ১০ বছরে নিক্সন চৌধুরীর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেয় নেতা-কর্মীরা।

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলর পারুলী আক্তার, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24