বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

বিলম্ব ফি-সহ ফরম পূরণের সময় বাড়ল এসএসসির

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬৯৬ Time View

বিলম্ব ফি-সহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি-সহ ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্ত এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় ছিল ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষার শুরুর কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24