শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ মেট্রো ট্রেন

সমাজের আলো প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৬৮০ Time View

রাজধানীতে  চাকরিজীবী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মেট্রো ট্রেন চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

গত মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমটিসিএল জানায়, ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এ ট্রেন দুটিতে শুধু এমআরটি র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

গত শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল চালুর মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথ মাত্র ৩৮ মিনিটে চলাচল করতে পারবেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়া নতুন এই রুটে ভাড়া ধরা হয়েছে ৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24