সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

পুলিশের ১২ কর্মকর্তার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৫১ Time View

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা৷

গতকাল সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিএমপি উপপুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, ডিএমপির উপপুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেন, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।

এছাড়া খুলনা অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে৷

পদোন্নতি প্রাপ্ত এসব কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেড অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন পাবেন৷ জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24