শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফরিদপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬৩০ Time View

ফরিদপুরে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ডাকাতির কাজে ব্যবহৃত  মালামাল উদ্ধার করা হয়।

গতকাল রোববার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। তিনি জানান, ঢাকা থেকে এসে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করত আন্তজেলা ডাকাত দলের ওই চার সদস্য।

তিনি বলেন, ফরিদপুর জেলা সদর ও নগরকান্দা উপজেলায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ক্যান্টনমেন্ট থানাধীন মাস্টারটেক গ্রামের গ্রিন ভ্যালি টাওয়ারের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য রুবেল ফরাজী (৩০), সোহেল রানা (৩৬), সোহাগ শেখ (২৫) ও আলী হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করত।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চারটি এলইডি টিভি ও সাতটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ডাকাতি করার সময় তারা মোবাইল নম্বর ব্যবহার করত না। তারা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে নিজেদের সঙ্গে যোগাযোগ করত। এ কারণে তাদের অবস্থান নিশ্চিত করা যেত না। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24