মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

মানুষের জান-মালের ক্ষতি করে কেউ পাড় পাবে না: ফরিদপুরের ডিসি কামরুল আহসান

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৬০৬ Time View

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেছেন, মানুষের জান-মালের ক্ষতি করে কেউ পাড় পাবে না। সরকারি সম্পদ ধ্বংসকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতি করলে তার পরিণতি খুবই খারাপ হবে। যার যার অবস্থান হতে সরকারি কাজে সহযোগিতা করবেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

গতকাল সোমবার দুপুরে মধুখালী উপজেলা আধুনিক মিলনায়তনে ‘জেলা কোর’ কমিটির সঙ্গে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, সবকিছুরই একটা সময় আছে। নির্বাচনেরও একটা সময় আছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগেই পরিবেশ নষ্ট করলে আমরা কঠোর হতে বাধ্য হব। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ হতে হবে, আর সুশিক্ষিত হতে হবে। আমাদের শিক্ষার হার বাড়লেও মান কিন্তু নিম্নগামী। এর থেকে বেড়িয়ে আসতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম), র‌্যাব-৮ এর ফরিদপুরের লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হক, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মোর্শেদা আক্তার মিনা, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস, মীর নাজমুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24