শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ৩৭ নেতাকর্মী আটক: ককটেল উদ্ধার

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৬৬৪ Time View

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মী সহ সন্দেহজনকভাবে ৩৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলার এবং ৩ জন ভাঙ্গা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী। বিকালে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। বিকালে তাদেরকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি জানান, গত শনিবার দিবাগত রাত এবং রোববার ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা – ঢাকাগামী বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা বিএনপির নেতাকর্মী বলে প্রতিয়মান হয় এবং কয়েকজন অসংলগ্ন কথাবার্তা বলায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বেশীরভাগই সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং পাশ্ববর্তী জেলার বাসিন্দা। অপরদিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিকেলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে জানান,তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে নাশকতার কাজে জড়িত থাকতে পারে। এজন্য তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে গত শনিবার দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন হাইওয়েতে কয়েকজন দুর্বৃত্ত ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর থেকে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24