শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আগামী বুধবার থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৬৮০ Time View

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত নতুন রেলপথ দিয়ে আগামী বুধবার(পহেলা নভেম্বর) থেকে ট্রেন চলবে। শুরুতে নির্ধারণ করা ভাড়া সমালোচনার মুখে কমিয়ে এ পথের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী বুধবার থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও যশোরের বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নতুন রুট দিয়ে যাতায়াত করবে। প্রথমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আগের হিসাবে ভ্যাটসহ এসি সিটে ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারণ করা হয় ৭০২ টাকা; পরে তা কমিয়ে ৫৪১ টাকা করা হয়েছে। আন্তঃনগরে শোভন চেয়ার ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারিত হয়েছিল ৩০৫ টাকা; পরে তা কমিয়ে ২৫৫ টাকা করা হয়েছে। এই রুটে বাস ভাড়া ২৫০ টাকা।

আগের তালিকায় শোভন চেয়ারে ঢাকা-খুলনার ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬১৫ টাকা; পরে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস আগের মতোই সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করবে। ৯টা ৩২ মিনিটে পৌঁছাবে ভাঙ্গা। সেখান থেকে রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর হয়ে খুলনা যাবে। এই রেলপথে এসি সিটে ভাড়া নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪০৯ টাকা; পরে কমিয়ে করা হয়েছে ১ হাজার ১৪৫ টাকা।

গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলে ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর এ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলবে। একটি কমিউটারও চলবে এই রেলপথে। আগামী বছরের জুনে পদ্মা রেল সংযোগের যশোর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্নের পরিকল্পনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24