শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোষাক শ্রমিকদের মহাসড়ক অবরোধঃপুলিশের লাঠিচার্জ

গাজীপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৫৭৩ Time View

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করছেন পোষাক শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে এ নিয়ে টানা চতুর্থ দিন সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তেলিরচালা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, গত চারদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়।

এ সময় শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকরা ছাত্র ভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল আবার শুরু হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকালে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24