শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আমাকে ভোট দিলে আপনারাই লাভবান হবেনঃকাজী জাফরউল্লাহ

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৬৮৪ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ফরিদপুর-৪ আসনে আবার তাঁকে ভোট দিয়ে বিজয়ী করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। এই আসনের বর্তমান এমপি নিক্সন চৌধুরীকে আর ভোট না দিতেও তিনি আহ্বান জানান। কাজী জাফরউল্লাহ বলেন, ‘নিক্সন চৌধুরী নিজেকে সিংহ মনে করেন। তাঁকে আবার ভোট দিলে আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে তা আমি পাব। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমাকে ভোট দিলে আপনারাই লাভবান হবেন।’

গতকাল বুধবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার  মানিকদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর গ্রামের মঞ্জু খানের বাড়িতে  এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরবাসীর প্রতি জাফরউল্লাহ বলেন, ‘নিক্সন আবার জমিদারি প্রথা স্থাপন করতে চান। আপনাদের ওপর রাজত্ব করতে চান। আপনারা যাতে আবার কোনো ভুয়া জমিদার দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য নৌকায় ভোট দিতে হবে। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। আগামীতে আমি নির্বাচিত হলে বাবার রেখে যাওয়া টাকা দিয়ে ভাঙ্গায় একটি হাসপাতাল করে দেব। এলাকার প্রতিটি পরিবারে যেসব শিক্ষিত ছেলে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব।’

আওয়ামী লীগবিরোধীরা সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে ব্যস্ত উল্লেখ করে কাজী জাফরউল্লাহ বলেন, ‘এখন থেকেই দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে মোকাবিলা করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাতুব্বর, মহিলা আওয়ামী লীগ কর্মী রেহানা পারভীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24