রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে না:স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের আলো প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫৯০ Time View

আনসার ব্যাটালিয়নকে অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া যাবে না।

আজ বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী  আরো বলেন, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো ভুল তথ্য, প্রোপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবেও না।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সমাবেশ অনুমোদনের অনুরোধ করেছে। ঠিক কীভাবে করেছে, পুলিশ কমিশনার সেটা জানেন। ঢাকার কোন জায়গায় করলে এত লোক তারা আনবে, তারা ঘোষণা দিয়েছে কিংবা পত্রপত্রিকায় জানান দিচ্ছে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছে। আমাদের কাছে যেগুলো আসছে, তারা নাকি সারা বাংলাদেশ থেকে যারাই বিএনপি করেন, সবাইকে ঢাকায় নিয়ে আসবেন। কোনো সদস্যই বাদ থাকবে না- সে রকম আমরা শুনছি। সে রকম যদি হয়, তাহলে এত লোক ঢাকায় এলে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। সেজন্যই কমিশনার তাদের কোথায় সমাবেশটা করতে দেবেন, সেটা তিনিই বুঝবেন। তিনি সেভাবেই সিদ্ধান্ত দেবেন।

তিনি বলেন, সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে যদি বিএনপি কিছু করতে চেষ্টা করে, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্পিত দায়িত্বটি তারা পালন করবেন। যেটা সংবিধানের বাইরে, সেটা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেটা করার কর্তব্য, সেটা তারা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24