বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: এখনও রেললাইনে পড়ে আছে মানুষের আঙুল-হাড়

কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫৬৯ Time View

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষস্থলে এখনও উৎসুক জনতার ভিড় রয়েছে। ভৈরবসহ আশপাশের গ্রাম থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল দেখতে আসেন তারা। এদিকে এখনও দুর্ঘটনা স্থলের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন হওয়া হাতের আঙুল-হাড় দেখা গেছে। রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষকে এসব বিষয়ে জানানো হলে তারা পদক্ষেপ নেওয়ার কথা জানান।

মঙ্গলবার সকালে ভৈরবের দুর্ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেখা যায়- দুর্ঘটনার খবর পেয়ে ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন উৎসুক জনতা। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের বগি দেখে তাদের অনেকের মন্তব্য- ‘লোহার বগির যে অবস্থা তাতে মানুষ বাঁচার কোনো কথা না।’ তারা মনে করেন, নিহতের সংখ্যা শতাধিক হবে।

দুর্ঘটনাস্থল দেখতে আসা এক নারী (নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক) ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে দুর্ঘটনায় মানুষ মারা যাবে আর যারা এর জন্য দায়ী তারা পার পেয়ে যাবে তা মেনে নেওয়া যায় না। তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

 

রেললাইনে বিচ্ছিন্ন হওয়া আঙুল ও হাড় পড়ে থাকার বিষয়টি রেলওয়ের ভৈরব থানার ওসি আলীম হোসেন শিকদারকে জানানো হলে তিনি প্রথমে কিছুটা বিরক্ত প্রকাশ করেন। তবে পরক্ষণেই কয়েকজনকে ফোন করে এসব সরানোর জন্য বলেন।

এদিকে এ বিষয়ে ভৈরবের স্টেশন মাস্টার ইউসুফ বলেন, রাতেই উদ্ধার কাজ প্রাথমিকভাবে সমাপ্ত হয়েছে। তবে স্টেশনের সার্বিক অবস্থা স্থানীয় কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24