শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ফরিদপুরে বিনামূল্যে ৫০ রোগীকে চোখের সানি অপারেশন করাবেন ডাক্তার মহসিন বেগ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৩৭ Time View

 

আজ মঙ্গলবার ফরিদপুর অ্যান্ড-ইউ ফোরামের আয়োজনে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিক্রীরচর ও নর্থচ্যানেল ইউনিয়নের ৩ শতাধিক রোগীকে নিয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চোখের সানি অপারেশনের সুযোগ পেয়েছেন ৫০ জন রোগী। আজ সারাদিন দিনব্যাপী ৩ শতাধিক রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৫০ জন রোগীকে বিনামূল্যে সানি অপারেশন করা হবে।

 

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের পরিচালক ও আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন বেগ। এ সময় উপস্থিত ছিলেন ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু  ,পরিষদের সদস্য হায়দার খান, অ্যান্ড-ইউ ফোরামের সভাপতি কর্নেল (অব) মো. ফারুক- ই আজম, সাধারণ সম্পাদক হায়দার আলী, এ.কে.কে পরিচালক এম এ জলিল, ফোরামের সদস্য আবু সায়েম খান, নির্মল চন্দ বিশ্বাস, এটি এম ফয়েজ আহমেদ ফারুকী, লুৎফর রহমান, আহসান হাবিব, মজিবর রহনান, এম এ আজিজ, হারুনর রশীদ প্রমুখ।

পর্যায়ক্রমে ৫০ জন রোগীকে বিনামূল্যে সানি অপারেশন করা হবে বলে জানান অ্যান্ড-ইউ ফোরামের সভাপতি কর্নেল (অব) মো. ফারুক- ই-আ আজম। তিনি আরো বলেন, এ ছাড়াও প্রায় ৩ শতাধিক রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। এদের মধ্যে গুরুত্ব বিবেচনায় অপারেশনের জন্য ৫০ জন রোগীকে নির্ধারণ করা হয়।

ডিগ্রীরচরের বাসিন্দা দিনমজুর কবির খা (৬৫) বলেন, এক বছর হলো চোখে সানি পড়ে সব ঝাপস দেখি। চোখের কারণে এখন আর কাজ করতে পারি না। মাটি কাটাসহ সব ধরনের কাজ করতাম। যদি আমার অপারেশনের মাধ্যমে আবার চোখে দেখতে পেতাম তাহলে আবারও কাজ করে আয় করতে পারতাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24