শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সদরপুরে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত নবমীঃ আজ দশমী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৭৭১ Time View

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এরই  ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এবছর উপজেলার ৪৫ টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাৎসব। সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারেন সে জন্য প্রশাসনের রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। প্রতিটি মন্ডপ-মন্দির সি,সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।এছাড়াও আনসার ও সেচ্ছাসেবীরা দিনরাত পাহারায় রয়েছে। প্রশাসনের বাড়তি নজরদারিও রয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় বেল তলায় পুজার মাধ্যমে শুরু হয়েছে অধিবাস।
ইতি মধ্যেই উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার অফিসার ইন-চার্জ মামুন আল রশিদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করছেন বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল নিয়মিত পূজা মন্ডপ পরিদর্শন করছেন বলে জানান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

এবারে মা এসেছেন ঘোড়ায় চরে যাবেনও ঘোড়ায় চরে

গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাতে  উপজেলার চরবিষ্ণুপুরে মজুমদারের বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।তিনি মন্ডপের সভাপতি পঙ্কজ মজুমদারের সাথে মন্ডপের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সাল প্রমুখ।

অন্যদিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার ঢেউখালী ইউনিয়ন অধীনস্থ চর ব্রাহ্মন্দীর বাসুদেব কর্মকারের বাড়ির ঐতিহাসিক  পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা উদযাপন হচ্ছে।

আজ  মঙ্গলবার বিজয় দশমীতে প্রতীমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে  এবারের শারদীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24