রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

সদরপুরে তিনশত পিস ইয়াবাসহ মানোয়ার বেপারী আটক

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৫৪৯ Time View

ফরিদপুরের সদরপুরে তিনশত পিস ইয়াবাসহ মোঃ মানোয়ার বেপারী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ অক্টোবর রাতে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের একটি চৌকস অভিযানিক দল ২১ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলার সদরপুর থানাধীন নয়রশি গ্রামস্থ আব্দুল হক বেপারীর পুত্র মো: মনোয়ার বেপারী ওরফে জানুর বসতবাড়ী থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় তদন্ত করবেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরো জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24