বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে ঘুমন্ত মাকে কুপিয়ে জখম করলো ছেলেঃচিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬১৮ Time View

ফরিদপুরের মধুখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছেন। এ ঘটনায় বাবার করা মামলায় অভিযুক্ত ছেলে রাকিব জোয়াদ্দারকে (১৮) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম মারা যান। এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতের নেশাগ্রস্ত ছেলে রাকিব জোয়াদ্দার তার ঘুমন্ত মাকে কুপিয়ে জখম করেন। নিহত মর্জিনা বেগম মধুখালী পৌর সদরের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়াদ্দারের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব জোয়াদ্দার মাদকাসক্ত। মঙ্গলবার রাতে রাকিব তার ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এসময় মায়ের পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে মর্জিনা বেগমকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মর্জিনা বেগমের মৃত্যু হয়।

শনিবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কুপিয়ে জখমের পরদিন বুধবার (১৮ অক্টোবর) নিহতের স্বামী বাদী হয়ে ছেলে রাকিবের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে অভিযুক্ত রাকিবকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, শনিবার চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24