বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬২০ Time View

ফরিদপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পূজা। শহরের রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের মতো দুর্গাপূজার মহা অষ্টমীতে এ পূজা অনুষ্ঠিত হয়।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ পূজায় এবারের কুমারী দেবী হিসেবে আসনে বসানো হয় শহরের আলিপুর মহল্লার প্রথম শ্রেণির ছাত্রী অপরূপা দাসকে।

বেলা সাড়ে ১১টার দিকে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়, চলে দুপুর পর্যন্ত। এ সময় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ হাজারো দর্শনার্থী এবং নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়। সব বয়সের ও সব ধর্মের মানুষের ঢল নামে সেখানে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। তার সঙ্গে ছিলেন গ্রুপের পরিচালক বেলাল হোসেন ও শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24