মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

মায়ের মৃত্যুবার্ষিকী নিজ গ্রামের ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন চিকিৎসক ছেলে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১১৫ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মায়ের মৃত্যুবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন মো. সাইফুজ্জামান শুভ নামে এক চিকিৎসক। একদিনে নিজ গ্রামের দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাড়িতে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প করেন। ডা. সাইফুজ্জামান ওই গ্রামেরই বাসিন্দা। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. সাইফুজ্জামান শুভ ভাঙ্গা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান মিয়ার ছেলে। তার মা দুই বছর আগে মারা যান। শুক্রবার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে দিনব্যাপী বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার ২১৭ জন রোগীর ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। অনেক অসহায় রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেন তিনি।

স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, ছেলের ঠান্ডা জ্বর-কাশির জন্য ডাক্তারের কাছে গেলে তিনি কোনো ফি নেননি। প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন। ডাক্তারের জন্য দোয়া এবং তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

মো. জলিল শেখ নামে এক ব্যক্তি বলেন, ডাক্তার তার মায়ের রুহের মাগফেরাতের জন্য এ মহান গুরুদায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিদিন গরিব-অসহায়দের রোগীদের এমন সেবা দিয়ে থাকেন যা ভাঙ্গাবাসীর নজর কেড়েছে।

এ বিষয়ে ডা. মো. সাইফুজ্জামান শুভ বলেন, আমার দাদার বাড়িতে এমন সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন প্রায় ২১৭ জন রোগীর সেবা দিতে পেরেছি। আমার এ সেবা প্রতিবছর অব্যাহত থাকবে। মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24