সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

রাজবাড়ীতে শাশুড়িকে কুপিয়ে হত্যা: পুত্রবধূর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬৬০ Time View

রাজবাড়ীতে শাশুড়িকে কুপিয়ে হত্যা মামলায় পুত্রবধূ রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তার নাতনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পর দিন বারেককে ফোন করে স্ত্রী রোজিনা জানান, শাশুড়িকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনায় পর দিন ছেলে বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে পুত্রবধূ রোজিনাই তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেন। পরে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24