শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পুলিশ হেফাজতে মৃত্যু পায়ুপথে হেরোইন বহনকারী আটককৃত যুবকের

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬৪৭ Time View

পায়ুপথে হেরোইন বহনের অভিযোগে আটক রাসেল শেখ ওরফে রাসেল মারা গেছেন। গত রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে রাসেল।

গত ৬ অক্টোবর গভীর রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালত রাজবাড়ী কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদক ব্যবসার পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানায় পুলিশ।

 

 

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, গত ৭ অক্টোবর রাসেল রাজবাড়ী কারাগারে আসেন। তিনি মাদকাসক্ত ছিলেন। রোববার বিকেলে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেলার সৈয়দ শাহ শরীফ আরও বলেন, রাসেলের স্বজনদের খবর পাঠানো হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৬ অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পেড়াভিটার কাছ থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগের দুটি মাদক ও একটি চুরির মামলা ছিল। ৭ অক্টোবর তাকে আদালতে তোলা হলে বিচারক রাজবাড়ী কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24