শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ভাঙ্গায় এইচপিভি ক্যাম্পেইন – ২০২৩ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৬৫৭ Time View

ফরিদপুরের  ভাঙ্গায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদেরকে এইচপিভি টিকা প্রদান  কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিন শতাধিক শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ  মোঃ জিয়ারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্রী তরুণ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজুর রহমান,

স্যানেটারী ইন্সপেক্টর  মোঃ গোলাম মওলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা – কর্মচারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তবৃন্দ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন তার বক্তব্যে বলেন,

মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ কার্যকর। তাই লাজ লজ্জা না করে সকল শিক্ষার্থীকে টিকা গ্রহণের জন্য আহবান করেন। এসময় তিনি  আরও বলেন ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদেরকেও বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24