শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জে ৩০০ প্লেট কাচ্চি চেয়ে ওসির চিঠি, তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি;
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৬৭৪ Time View

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল কামালের বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম কমিটির সদস্য।

সূত্র জানায়, পুলিশিং ডে ও দুর্গাপূজা উদযাপন কমিটির অতিথিদের আপ্যায়ন করতে সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে হবিগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানকে চিঠি দেন ওসি কামাল।

চিঠিতে অতিথিদের আপ্যায়ন করতে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানি চাওয়া হয়।

এছাড়া আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানে তিনি একইভাবে চিঠি দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

তদন্ত কমিটির সদস্য খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, তদন্ত কমিটির হাতে তিন দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24