বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

ফরিদপুরে ডেঙ্গুতে নতুন করে আরো ৪ জনের মৃত্যুঃ থামছেই না যেন মৃত্যুর মিছিল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৪৬ Time View

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমসি) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুরে এ বছর ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা হলেন, মাগুরার চাঁদপুর গ্রামের রুপা আক্তার (২২), রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাপি বেগম (৭০) বালিয়াকান্দি, উড়াকান্দির হাবিবুর রহমান (৫০) ও ফরিদপুরের নগরকান্দার আব্দুর রাজ্জাক মোল্লা (৭০)।

ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ’ ৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ’ ৪ জন। এছাড়া ফরিদপুর থেকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১১ জনকে।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১৬ হাজার ২১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪৩২ জন।

ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক জানান, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ২৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন রোগী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24