মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

মুরগি চুরি করতে গেলেও আমি সঙ্গে ৮টি পিস্তল নিয়ে যাই;মাদারীপুরে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭৬০ Time View

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খাঁন এবং এক নারীর ফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফাঁস হওয়া রেকর্ডে ওই ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘আমি মুরগি চুরি করতে গেলেও সঙ্গে আটটি পিস্তল নিয়ে যাই।’

এ সময় ফোনের অপরপ্রান্ত থেকে ওই নারী বলেন, ‘আপনি কষ্ট করে ছাত্রলীগ নেতা হয়েছেন। নেতা হয়ে অনেক মেয়েদের সঙ্গে খারাপ কাজ করেছেন।’

একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ফোনালাপে ছাত্রলীগ নেতাকে ওই নারীকে গালাগাল দিতেও শোনা যায়।শাহজাহান খাঁন উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হালিম খানের ছেলে।

 

খোঁজ নিয়ে জানা যায়, শাহজাহান ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে শাহজাহান খাঁন ফোন করে ওই নারীকে হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো ঘটনা শুনিনি। তবে আমাদের কাছে অভিযোগ এলে অবশ্যই তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান অনিক বলেন, ‘এ রকম কোনো ঘটনার সঙ্গে শাহজাহান জড়িত থাকলে উপজেলার ছাত্রলীগ নেতাদের বিষয়টি অবগত করব। তারা কোনো ব্যবস্থা না নিলে আমরা জেলা শাখা থেকে বিষয়টি তদন্ত করে দেখব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24