শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান প্রধানমন্ত্রী

লিয়াকত হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৪৫ Time View

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরে দলের কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী চান সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু বিরোধী দল ভোটের রাজনীতিতে অনেক পিছিয়ে আছে মনে করে তারা ষড়যন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছে। সংবিধান অনুযায়ী ক্ষমতায় যাওয়ার একটাই পথ নির্বাচনে অংশ নেওয়া।

সভায় বিশেষ অতিথি দলের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমান বলেন, দেশে যে কোনো ষড়যন্ত্র থাকুক এর মূলোৎপাটন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেবেন। এদিন ট্রেনে চড়ে তিনি পদ্মা সেতু পাড়ি দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24