শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে মহিলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

লিয়াকত হোসেন
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৭২৯ Time View

ফরিদপুরে মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার উদ্যোগে শহরের টেপাখোলার সরকারি শিশু পরিবারের (বালিকা) এতিম শিশু ও শান্তি নিবাসে বৃদ্ধ বাসিন্দাদের নিয়ে কেক কেটে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস বানু, জেসমিন ফেরদৌসী, সুপ্রিয় দত্ত, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, প্রচার সম্পাদক গুলশানারা খানম, দপ্তর সম্পাদক মাহাবুবা তামান্না চুমকি, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফারহা দিবা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রুনা বেগম, মানব সম্পদবিষয়ক সম্পাদক রেশমা আক্তার, সদস্য শাহানাজ বেগম, মেহেরুন্নেসা প্রমুখ।

দোয়া মাহফিলে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়৷ সবশেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার পরিবারের সব শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24