বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফুলবাড়ীয়ায় একশ লিটার চোরাই মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৬৪ Time View

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দেশীয় তৈরী চোলাই মদসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সুত্র জানায়, আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মইশার চালা এলাকায় জনৈক বলাই চন্দ্র বর্মণ(৪৮) এর নেতৃত্বে মাদক বিক্রির সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ) মোঃ শাহীনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রী বলাই চন্দ্র বর্মণ ও  ভবেশ চন্দ্র বর্মণ (৩৭) কে ২ টি বস্তায় পলিথিনে ভর্তি ১০০ লিটার চোরাই মদসহ গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের  করা হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় -বিক্রয়ের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24