মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

শেষ মুহূর্তে বিল পাস, শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৪৬ Time View

 

নতুন করে সম্ভাব্য অচলাবস্থায় পড়তে হলো না যুক্তরাষ্ট্রকে। শেষ মুহুর্তে এসে হাউস এবং সিনেট উভয়ই স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ায় এবারের মতো শাটডাউন এড়িয়ে গেল মার্কিন সরকার। রবিবার (১ অক্টোবর) ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অস্থায়ী বাজেটের বিলটি পাস হয়। সিনেটে ৮৮-৯ ভোটে বিলটি পাস হয়। তবে অস্থায়ী এই বাজেটে ইউক্রেনের জন্য কোনো বরাদ্দ হয়নি। এই শাটডাউন হলে বিভিন্ন সরকারি পরিষেবা বন্ধের পাশাপাশি লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও বন্ধ হয়ে যেত।

এর একদম দ্বারপ্রান্তে এসে শনিবার (৩০ সেপ্টেম্বর) একটি অস্থায়ী তহবিল পাস হয়। যার ফলে আগামী ৪৫ দিন সরকারের সব কার্যক্রম চালু থাকবে।অস্থায়ী বাজেটটি রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটদের বেশি সমর্থন পেয়ে পাস হয়। ৯০ জন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন। বিলটি পাস হওয়ার পর ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন আমেরিকানরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। বেশকিছু ‘চরম কদর্য এবং ক্ষতিকর’ রিপাবলিকান বাজেট কাটছাঁটের জন্য যে চাপ দিয়েছিল তা এড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এই বাজেটটি অস্থায়ী এবং চূড়ান্ত নয়। এছাড়াও তিনি কিয়েভকে আশ্বস্ত করে বলেন ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজ বাদ দেয়া হবে না। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্টপগ্যাপ ফান্ডিং বিলটি উত্থাপন করা হয়। স্টপগ্যাপ ফান্ডিং বিলে ম্যাককার্থি প্রস্তাব করেছিলেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ বাজেটের বিষয়ে কংগ্রেস ঐকমত্যে পৌঁছাতে না পারছে, তার আগে অন্তত আগামী এক মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে স্টপগ্যাপ ফান্ডিং চালু করা হোক। কিন্তু ভোটে বিলটি পাস হয়নি। বিলের পক্ষে ভোট দেন ১৯৮ জন রিপাবলিকান আইনপ্রণেতা ও বিপরীতে ভোট দেন ২৩২ জন। এই ২৩২ জনের মধ্যে আবার ২১ জন রিপাবলিকান পার্টির। নিজ দলের কারণেই এই বিলটি পাস হয়নি সেদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24