শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

​মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালনের ধারাবাহিকতায় ময়মনসিংহের মুক্তাগাছায় জুলাই বিপ্লবের শহীদ সামিদ হোসেনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ। আজ ১৭ জুলাই (শুক্রবার) নবগঠিত পৌর আহ্বায়ক কমিটির সূচনা উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুক্তাগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী ডা. মাকামে মাহমুদের নেতৃত্বে নব্য পৌর কমিটির সদস্যবৃন্দ শহীদ সামিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

​দোয়া শেষে নেতৃবৃন্দ শহীদ সামিদ হোসেনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।​এ বিষয়ে প্রধান সমন্বয়কারী ডা. মাকামে মাহমুদ বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করেই মুক্তাগাছায় এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম এগিয়ে চলছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে জুলাইয়ের চেতনা আমাদের মূল চালিকাশক্তি।

” তিনি আরও জানান, খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি মুক্তাগাছা উপজেলার পূর্ণাঙ্গ পৌর সমন্বয় কমিটি ও উপজেলা আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
​কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি মুক্তাগাছা উপজেলা ও নবগঠিত পৌর কমিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24