মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫০ Time View

নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। নাইজারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর দেশটির সঙ্গে ক্রমাবনতিশীল সম্পর্কের ধাবাহিকতায় এই পদক্ষেপ নিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এছাড়াও নাইজারকে সকল ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
এক টিভি সাক্ষৎকারে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স (নাইজার থেকে) তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন।

তিনি বলেন, আসন্ন সপ্তাহ বা মাসগুলোতে ফরাসি সৈন্যরা নাইজার থেকে ফিরে আসা শুরু করবেন, এ বছরের শেষ নাগাদ পাকাপাকি ভাবে চলে আসবে এবং দেশটির সঙ্গে সামরিক সহযোগিতার ইতিটানা হয়েছে। খবর আল জাজিরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে প্রায় দেড় হাজার ফরাসি সৈন্য রয়েছে। সামরিক অভ্যুত্থানের পর রাজধানী নিয়ামেতে ফরাসি উপস্থিতির বিরুদ্ধে কয়েক মাসের বিক্ষোভের পর প্যারিস তার সিদ্ধান্ত জানালো।

নাইজারের সামরিক জান্তা ফ্রান্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই রোববার, আমরা নাইজারের সার্বভৌমত্ব অর্জনের পথে নতুন এই যাত্রাকে উদযাপন করছি। এর আগে গত মাসে নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল সামরিক জান্তা। যদিও নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সেই নির্দেশনা মানতে অস্বীকৃতি জনিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24