বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মসজিদে বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮৭ Time View

বিয়ে করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। কনে একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।

আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনেরা।এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান-মুনজেরিনের বিয়ের কার্ড ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24