বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৯ Time View

গতকাল বুধবার(৬ আগস্ট) ইউক্রেনের একটি বাজারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতে সংখ্যা বেড়ে ১৭ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহরের একটি বাজারে এই হামলা করা হয় বলে জানা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, এই হামলা বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শ্যামিহাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজ চ্যানেলে শ্যামিহাল বলেন, রাশিয়ার সৈন্যরা সন্ত্রাসী। তাদের কখনোই ক্ষমা করা হবে না, শান্তিতেও থাকতে দেওয়া হবে না। সবকিছুরই উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে হামলার ঠিক আগে বাজারটিতে বেসামরিক লোকজন ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওটি হামলার ঠিক আগের বলে দাবি করেন তিনি।

কস্তিয়ান্তিনিভকা শহরটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র বাখমুতের বেশ কাছাকাছি। তাই শহরটিতে সামরিক উপস্থিতি তুলনামূলক বেশি।

রাশিয়া বিগত কয়েক মাস ধরেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলেও এতে এত বেশ প্রাণহানির ঘটনা খুবই বিরল। গত এপ্রিলে উমান নামে একটি শহরে রুশ হামলায় বেশ কয়েকজন শিশুসহ ২৩ জন নিহত হয়েছিল। তারও আগে, নিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24