শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

বৃষ্টিতে ফের ডুবল বন্দর নগরী, পরীক্ষার্থীদের ভোগান্তি

চট্টগ্রাম প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৭৪৬ Time View

 

অতি বৃষ্টির কারণে আবারও বন্দরনগরী চট্টগ্রামের অনেক এলাকা পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে প্রথম দিনের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে আসতে শিক্ষার্থী ও অভিভাবকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। রবিবার (২৭ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়, ২৬ আগস্ট দিবাগত রাতের অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতায় আজ ২৭ আগস্ট থেকে শুরু হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে, সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী ও ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে বলা হয়, যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হলেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করার জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরেও সব কেন্দ্রের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগ অব্যাহত আছে বলে জানায় মন্ত্রণালয়।

দেশের আট বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট শুরু হলেও বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরুর সিদ্ধান্ত হয়। সকাল ১০টা বাকি দুই বোর্ডের পরীক্ষা শুরু হলেও চট্টগ্রামের বোর্ডের পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। আজ বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের অনেক এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরের বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে।

রবিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৩.৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

প্রবল বৃষ্টির কারণে নগরীর রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, হালিশহর, ষোলশহর ও শুলকবহরসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে রাতভর ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকার ষোলশহর আইডব্লিইউ কলোনিতে পাহাড় ধসে সাত মাস বয়সী মেয়ে ও বাবার মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—মো. সোহেল (৩৪) ও তার মেয়ে বিবি জান্নাত। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোহেলের স্ত্রী ও তাদের আরেক সন্তান।

এর আগে চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির কারণে তলিয়ে যায় বন্দরনগরী। তখন চট্টগ্রাম অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৭ আগস্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24