শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরে মেয়র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৬৭ Time View

সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে তিনি ক্ষমা চান। আগামী ১২ অক্টোবর মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে তলব করা হয়। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন। মন্তব্যের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। তারা হলেন আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24